এক্সপোজ ডেস্ক
এক্সপোজ ডেস্ক
২৪ আগস্ট ২০২৬, ০৬:১৫ এ.এম
অনলাইন সংস্করণ

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ, সন্ধ্যায় আইজিপির সঙ্গে বসছে ১১ দল

এক্সপোজ ডেস্ক
এক্সপোজ ডেস্ক
২৪ আগস্ট ২০২৬, ০৬:১৫ এ.এম
৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ, সন্ধ্যায় আইজিপির সঙ্গে বসছে ১১ দল

আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশের সহযোগিতা চেয়ে আইজিপির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় ১১ দলীয় জোটের নেতারা পুলিশ সদর দপ্তরে গিয়ে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করবেন।

সাক্ষাৎ শেষে পুলিশ সদর দপ্তরের সামনে সাংবাদিকদের ব্রিফ করবেন জোটের নেতারা।

সোমবার (২৪ আগস্ট) ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ এ তথ্য জানিয়েছেন।

১১ দলীয় ঐক্য সূত্রে জানা গেছে, গণভোটের রায় বাস্তবায়ন, রাষ্ট্রীয় কাঠামোয় প্রয়োজনীয় সংস্কার এবং বৈষম্যবিরোধী রাজনৈতিক দাবিগুলো সামনে রেখে ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচিকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রস্তুতিও শুরু করেছে ১১ দলীয় ঐক্য।

গত ১৭ আগস্ট লং মার্চ বাস্তবায়ন কমিটির বৈঠকে কর্মসূচি সফল করার জন্য নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। ওই বৈঠকে লং মার্চকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি, প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়।

১১ দলীয় ঐক্যের নেতারা বলছেন, তাদের ঘোষিত কর্মসূচির লক্ষ্য শুধু একটি রাজনৈতিক সমাবেশ করা নয়, বরং গণভোটের মাধ্যমে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কারের দাবিতে রাজনৈতিক চাপ তৈরি করা। এ কারণে ঢাকা-চট্টগ্রাম লংমার্চকে তারা চলমান রাজনৈতিক কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন।

লং মার্চের প্রস্তুতির অংশ হিসেবে এর আগে জোটের নেতারা বিভিন্ন পর্যায়ে বৈঠক করেছেন। কর্মসূচিতে রাজধানী ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত বিভিন্ন এলাকার নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে পথে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে লং মার্চের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের সঙ্গে সরাসরি আলোচনার সিদ্ধান্ত নিয়েছে ১১ দলীয় ঐক্য। এরই অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরে আইজিপির সঙ্গে সাক্ষাৎ করবেন জোটের নেতারা।

এ ব্যাপারে জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেন, বৈঠকে লং মার্চের রুট, অংশগ্রহণকারীদের নিরাপত্তা, যান চলাচল এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে পুলিশের সহযোগিতা চাওয়া হবে।

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে আইজিপির সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করা হবে। সাক্ষাৎ শেষে পুলিশ সদর দপ্তরের সামনে সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বড় রাজনৈতিক কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় থাকলে কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা সহজ হবে। তাই লং মার্চের আগে পুলিশের শীর্ষ পর্যায়ে বিষয়টি অবহিত করতেই এ বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জোট সূত্রে জানা গেছে।

জেইউ/এসএএস

1
‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’
2
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দুই প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ
3
শিমুল সিন্ডিকেটে বন্দী ইইডি
4
নারী প্রতিনিধিত্ব ও যৌথ গ্রন্থ রচনা নিয়ে ডিআইইউতে গোলটেবিল আলোচনা
5
ডিআইইউ মাতাতে আসছেন ‘বখতিয়ার–দ্য আর্টম্যান’
6
মহালছড়িতে ইউএনও শিবু দাশের নেতৃত্বে গুচ্ছগ্রামের ৩১ বস্তা সরকারি গম জব্দ
7
দেশের ক্লিনিক্যাল গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন
8
সরকারি চাকরিবিধি উপেক্ষা করে বিএনপির কমিটিতে সরকারি শিক্ষক, বিতর্ক তুঙ্গে
9
হৃদরোগে ডিআইইউ শিক্ষার্থী ফাহিমের মৃত্যু
10
মৎস্য খাতে বাজেটের যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান
11
অক্ষর পেরিয়ে জীবন: মায়ের কাছে প্রথম পাঠ
12
বাংলাদেশ থেকে দক্ষ মৎস্য জনবল নিতে আগ্রহী ওমান
13
উপসচিব আশরাফুল আফসারের মৃত্যুতে দোয়া মাহফিল
14
আসছে ৫০০ মিলিয়ন ডলারের সম্ভাব্য বিনিয়োগ, মালয়েশিয়া-মালদ্বীপের নজর কক্সবাজারে
15
সরকারি সংস্থার উদাসীনতায় কেরানীগঞ্জে কৃষিজমিতে অবৈধ আবাসন প্রকল্প
16
সাধারণ সেবাগ্রহীতার বেশে ভূমি অফিসে ডিসি ফরিদা
17
সকল পূজামণ্ডপে কঠোর নজরদারির নির্দেশ ঢাকার এসপি শামীমার
18
ব্যাচম্যাটের মৃত্যুতে আবেগঘন পোস্ট ডিসি ফরিদা খানমের
19
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন
20
এক পা হারানো অসহায় নার্গিসের পাশে ডিসি ফরিদা
আমার এলাকার সংবাদ