এক্সপোজ ডেস্ক
এক্সপোজ ডেস্ক
২৬ আগস্ট ২০২৬, ১১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ইমরান খান কে নিয়ে সাবেক স্ত্রী জেমিমার এক্সে' আবেগঘন বার্তা

এক্সপোজ ডেস্ক
এক্সপোজ ডেস্ক
২৬ আগস্ট ২০২৬, ১১:৪৫ পিএম
ইমরান খান কে নিয়ে সাবেক স্ত্রী জেমিমার এক্সে' আবেগঘন বার্তা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবন্দী অবস্থায় শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অবনতি এবং তার ওপর চলা নির্যাতন নিয়ে যুক্তরাজ্য সরকারের নীরবতার তীব্র সমালোচনা করেছেন তার সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক দীর্ঘ বার্তায় তিনি ইমরান খানের মৌলিক মানবাধিকার রক্ষায় ব্রিটিশ সরকারকে প্রকাশ্যে ও সুস্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।

জেমিমা অভিযোগ করেছেন, রাজনৈতিক প্রতিপক্ষ এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের ব্যক্তিগত প্রতিহিংসার কারণে ৭৩ বছর বয়সী ইমরান খান চরম শাস্তির শিকার হচ্ছেন। দুর্নীতির মামলায় ২০২৩ সালের ৫ আগস্ট গ্রেপ্তার হওয়ার পর থেকেই রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এই শীর্ষ নেতা।

এক্সে দেওয়া পোস্টে জেমিমা লিখেছেন, ‘যুক্তরাজ্য আর কতদিন চুপ থাকবে? তিন বছর ধরে আমার দুই ছেলের বাবা এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার রাজনৈতিক প্রতিপক্ষ ও সেনাপ্রধান অসীম মুনিরের ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হচ্ছেন। জাতিসংঘের ভাষ্যমতে এটি চরম নির্যাতনের শামিল, যা এখন তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক ও প্রাণঘাতী প্রভাব ফেলছে।’

ইমরান খানকে দীর্ঘ সময় ধরে নির্জন কারাবাসে রাখা হয়েছে উল্লেখ করে জেমিমা বলেন, গত প্রায় ১০ মাস ধরে পরিবারের কাউকে তার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। এমনকি বই পড়া, আইনজীবী ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার মতো মৌলিক অধিকার থেকেও তাকে বঞ্চিত রাখা হয়েছে। জাতিসংঘের ‘নেলসন ম্যান্ডেলা নীতিমালা’ স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, কোনো বন্দীকে টানা ১৫ দিনের বেশি নির্জন কারাবাসে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ এবং তা নির্যাতনের আওতায় পড়ে। অথচ ইমরান খান বিগত তিন বছর ধরে এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। তিনি এই পরিস্থিতিকে একটি ‘মানবাধিকার সংকট’ হিসেবে অভিহিত করেন।

এদিকে সম্প্রতি পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ইসলামাবাদের বেসরকারি শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর এবং আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে রাখার নির্দেশ দিয়েছিলেন। তবে সরকার সেই নির্দেশনা অমান্য করে তাকে সরকারি পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিমস) ভর্তি করে। আদালতের এই আদেশ লঙ্ঘনের অভিযোগে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ সাতজনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার আবেদন করেছে পিটিআই, যা এখনো শুনানির অপেক্ষায় রয়েছে।

ইমরান খানের সঙ্গে যুক্তরাজ্যের দীর্ঘদিনের সংযোগের কথা তুলে ধরে জেমিমা জানান, তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও সেখানকার ক্রিকেট দলের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলেছেন। এ ছাড়া তিনি পাকিস্তানে একটি দাতব্য ক্যানসার হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। জেমিমা ও ইমরানের দুই ছেলে সোলাইমান ও কাশিম ব্রিটিশ নাগরিক হলেও বাবার অসুস্থতার সময়ে তারা পাকিস্তানে যেতে পারছেন না। তাদের ভিসা দেওয়া হচ্ছে না এবং সরকারি কর্মকর্তাদের পক্ষ থেকে গ্রেপ্তারের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

পাকিস্তান একটি কমনওয়েলথভুক্ত দেশ উল্লেখ করে ব্রিটিশ সরকারের প্রতি জেমিমা বলেন, ‘যুক্তরাজ্যকে এখন প্রকাশ্যে এবং স্পষ্টভাবে কথা বলতে হবে। পাকিস্তানের নিজস্ব সুপ্রিম কোর্টের রায় মেনে চলা, ইমরান খানের চিকিৎসা ও পরিবারের সঙ্গে সাক্ষাতের সুযোগ নিশ্চিত করা, দীর্ঘমেয়াদি নির্জন কারাবাসের অবসান এবং তার মৌলিক মানবাধিকার সমুন্নত রাখার দাবি জানাতে হবে।’

একে
1
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সেলিম মাহমুদ
2
‘ভুল তথ্য দিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে’: এডিসি শামীম
3
রিকশাচালকের ছদ্মবেশে পুলিশ, ১০০ ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী
4
জাতীয় ছাত্রশক্তির লাকসাম উপজেলা কমিটি ঘোষণা
5
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় দায় স্বীকার করে মুচলেকা; হলের সিট বাতিল
6
শিক্ষা বাজেটের অগ্রাধিকার পুনর্নির্ধারণ: মেধা বাঁচানোর শেষ সুযোগ
7
মেধাবীদের দেশ গড়ার কারিগর হওয়ার আহ্বান ডিসি ফরিদার
8
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা: ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
9
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা: ৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন
10
সাংবাদিক হত্যার হুমকির অভিযোগে ছাত্রদল, ছাত্র আন্দোলন ও বৈছাআ'র নিন্দা
11
মাহমুদুল হত্যায় প্লাবনের সংশ্লিষ্টতা থাকতে পারে: দাবি ডিআইইউ শিবিরের
12
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: থানায় জিডি
13
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: কিশোর গ্যাং নেতা প্লাবনকে শোকজ
14
৩০ বছরের অপেক্ষার অবসান, বেদে পল্লীর মানুষের পাশে ডিসি ফরিদা
15
সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষা নম্বর বৃদ্ধির প্রতিবাদে ববিতে জাতীয় ছাত্রশক্তির মানববন্ধন
16
ডিআইইউর ৩ নম্বর হলে মাদক সিন্ডিকেটের অভিযোগ, শিক্ষকও জড়িত থাকার দাবি
17
ডিআইইউ'র এলাকায় মাদকের বিস্তার: প্রশাসনে অভিযান চললেও গোপনে সক্রিয় অপচক্র
18
মনের যত্ন সবার আগে’ প্রজেক্টের প্রথম কর্মশালা উইনার আইডিয়াল স্কুলে সফলভাবে অনুষ্ঠিত
19
পবিপ্রবি জিয়া পরিষদের সম্পাদকের অভিনন্দন রফিকুল ইসলাম জামালকে
20
ডিআইইউ রংপুর বিভাগীয় ছাত্র সংগঠনের ‘চড়ুই ভাতি’ অনুষ্ঠিত
আমার এলাকার সংবাদ