এক্সপোজ ডেস্ক
এক্সপোজ ডেস্ক
২৭ আগস্ট ২০২৬, ০২:৩৫ এ.এম
অনলাইন সংস্করণ

নেপালে বন্যা-ভূমিধসে বাংলাদেশের শোক ও উদ্বেগ

এক্সপোজ ডেস্ক
এক্সপোজ ডেস্ক
২৭ আগস্ট ২০২৬, ০২:৩৫ এ.এম
নেপালে বন্যা-ভূমিধসে বাংলাদেশের শোক ও উদ্বেগ

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞে গভীর শোক ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। নিখোঁজদের অনেকে মারা গেছেন বলে আশঙ্কা প্রকাশ করে দেশটির উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সম্ভাব্য সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে সরকার।

বুধবার (২৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে বাংলাদেশের জনগণ মর্মাহত ও শোকাহত।’ পরিস্থিতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলো বাংলাদেশ নিয়মিতভাবে অনুসরণ করছে বলেও জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে পর্যটকরাও রয়েছেন এবং তাদের অনেকেই মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

নেপালের এই কঠিন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ও বাংলাদেশের জনগণ দেশটির সরকার এবং বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে।

বাংলাদেশ সরকার নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে নিখোঁজদের দ্রুত উদ্ধার ও আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিতের আশা প্রকাশ করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ত্রাণ ও উদ্ধার প্রচেষ্টায় যেকোনো ধরনের সম্ভাব্য সহায়তা দিতে বাংলাদেশ নেপালের পাশে প্রস্তুত রয়েছে।’

1
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সেলিম মাহমুদ
2
‘ভুল তথ্য দিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে’: এডিসি শামীম
3
রিকশাচালকের ছদ্মবেশে পুলিশ, ১০০ ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী
4
জাতীয় ছাত্রশক্তির লাকসাম উপজেলা কমিটি ঘোষণা
5
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় দায় স্বীকার করে মুচলেকা; হলের সিট বাতিল
6
শিক্ষা বাজেটের অগ্রাধিকার পুনর্নির্ধারণ: মেধা বাঁচানোর শেষ সুযোগ
7
মেধাবীদের দেশ গড়ার কারিগর হওয়ার আহ্বান ডিসি ফরিদার
8
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা: ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
9
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা: ৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন
10
সাংবাদিক হত্যার হুমকির অভিযোগে ছাত্রদল, ছাত্র আন্দোলন ও বৈছাআ'র নিন্দা
11
মাহমুদুল হত্যায় প্লাবনের সংশ্লিষ্টতা থাকতে পারে: দাবি ডিআইইউ শিবিরের
12
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: থানায় জিডি
13
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: কিশোর গ্যাং নেতা প্লাবনকে শোকজ
14
৩০ বছরের অপেক্ষার অবসান, বেদে পল্লীর মানুষের পাশে ডিসি ফরিদা
15
সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষা নম্বর বৃদ্ধির প্রতিবাদে ববিতে জাতীয় ছাত্রশক্তির মানববন্ধন
16
ডিআইইউর ৩ নম্বর হলে মাদক সিন্ডিকেটের অভিযোগ, শিক্ষকও জড়িত থাকার দাবি
17
ডিআইইউ'র এলাকায় মাদকের বিস্তার: প্রশাসনে অভিযান চললেও গোপনে সক্রিয় অপচক্র
18
মনের যত্ন সবার আগে’ প্রজেক্টের প্রথম কর্মশালা উইনার আইডিয়াল স্কুলে সফলভাবে অনুষ্ঠিত
19
পবিপ্রবি জিয়া পরিষদের সম্পাদকের অভিনন্দন রফিকুল ইসলাম জামালকে
20
ডিআইইউ রংপুর বিভাগীয় ছাত্র সংগঠনের ‘চড়ুই ভাতি’ অনুষ্ঠিত
আমার এলাকার সংবাদ