এক্সপোজ ডেস্ক
এক্সপোজ ডেস্ক
২৭ আগস্ট ২০২৬, ০৪:৫৮ এ.এম
অনলাইন সংস্করণ

গুমের অধ্যাদেশে বিএনপি আ. লীগের পথেই হাঁটছে: সারজিস আলম

এক্সপোজ ডেস্ক
এক্সপোজ ডেস্ক
২৭ আগস্ট ২০২৬, ০৪:৫৮ এ.এম
গুমের অধ্যাদেশে বিএনপি আ. লীগের পথেই হাঁটছে: সারজিস আলম

গুমের অধ্যাদেশের মাধ্যমে বিএনপি আওয়ামী লীগের পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে ফেনী শহরের একটি হোটেলে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, প্রত্যাশা ছিল বিএনপি কিছু দিক আরও ভালোভাবে সংস্কার, যাচাই-বাছাই ও সমৃদ্ধ করে জনগণের জন্য বাস্তবায়ন এবং আইনে পরিণত করবে। কিন্তু কিছুদিন আগে গুমের অধ্যাদেশ যেভাবে আনা হয়েছে, সেটি আওয়ামী লীগের সময়ে গুমের যে আইন ছিল, কিংবা তার চেয়েও দুর্বলভাবে আনা হয়েছে। এটি আজ সংসদে উঠছে।

বিএনপির ৩১ দফাকে মুখের বুলি উল্লেখ করে তিনি বলেন, শুধু এটিই নয়, মানবাধিকার সংক্রান্ত যে অধ্যাদেশ রয়েছে, যেগুলো তারা বাতিল করেছে, সেগুলো আগের মতো করেই আবার নিয়ে আসছে। যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সংস্থা বা সদস্যদের দ্বারা গুম হয়, তাদের কাছেই মামলা, অভিযোগ ও তদন্ত করানো হবে। এর চেয়ে বড় প্রহসন আর কিছু হতে পারে না।

সারজিস আলম বলেন, বিএনপি আগের কাঠামো ও ব্যবস্থায় ফিরে যাওয়ার পাঁয়তারা করছে। দিনশেষে তাদের ১৬-১৭ বছরের এত কথা, ৩১ দফার কথা—সবই মুখের বুলি, কাগজে-কলমের কথা। বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই।

এনসিপির এই নেতা বলেন, জুলাই সনদ অনুযায়ী বিরোধীদল সংসদীয় ১৩টি স্থায়ী কমিটির সভাপতি পাওয়ার কথা। কিন্তু বিএনপি তা দিচ্ছে না। তারা যেকোনো জায়গায় ফাঁদ তৈরি করছে। এই ফাঁদের মধ্যে দু-একটি টোপ হিসেবে নিতে বলবে। আর তা না নিলে তারা সেটিকে অজুহাত হিসেবে দেখাবে—‘আমরা দিতে চেয়েছিলাম, নেয়নি।’

তিনি আরও বলেন, জুলাই সনদ অনুযায়ী ৭০ অনুচ্ছেদের প্রতিফলনে রাষ্ট্রপতি নির্বাচন করার বিএনপির কাছে সুযোগ ছিল। কিন্তু তারা তা করেনি। বরং বিরোধীদল গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখতে সেখানে যাওয়ায় এখন আবার প্রশ্ন তুলেছে। তারা এমন ফাঁদ তৈরি করছে, যেখানে অংশগ্রহণ করলেও দোষ, না করলেও দোষ।

স্থানীয় সরকার নির্বাচনে দলের অংশগ্রহণ প্রসঙ্গে সারজিস আলম বলেন, এখন পর্যন্ত এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এককভাবেই প্রার্থী ঘোষণা করা হবে। তারা এ লড়াই করতে চান। হয়তো কোনো জায়গায় প্রত্যাশা অনুযায়ী ভোট পাওয়া যাবে না, কিন্তু শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা করা হবে।

এ সময় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত, জেলা এনসিপির আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত, সদস্যসচিব শাহ ওয়ালি উল্লাহ মানিকসহ দলের কেন্দ্রীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

1
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সেলিম মাহমুদ
2
‘ভুল তথ্য দিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে’: এডিসি শামীম
3
রিকশাচালকের ছদ্মবেশে পুলিশ, ১০০ ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী
4
জাতীয় ছাত্রশক্তির লাকসাম উপজেলা কমিটি ঘোষণা
5
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় দায় স্বীকার করে মুচলেকা; হলের সিট বাতিল
6
শিক্ষা বাজেটের অগ্রাধিকার পুনর্নির্ধারণ: মেধা বাঁচানোর শেষ সুযোগ
7
মেধাবীদের দেশ গড়ার কারিগর হওয়ার আহ্বান ডিসি ফরিদার
8
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা: ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
9
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা: ৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন
10
সাংবাদিক হত্যার হুমকির অভিযোগে ছাত্রদল, ছাত্র আন্দোলন ও বৈছাআ'র নিন্দা
11
মাহমুদুল হত্যায় প্লাবনের সংশ্লিষ্টতা থাকতে পারে: দাবি ডিআইইউ শিবিরের
12
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: থানায় জিডি
13
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: কিশোর গ্যাং নেতা প্লাবনকে শোকজ
14
৩০ বছরের অপেক্ষার অবসান, বেদে পল্লীর মানুষের পাশে ডিসি ফরিদা
15
সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষা নম্বর বৃদ্ধির প্রতিবাদে ববিতে জাতীয় ছাত্রশক্তির মানববন্ধন
16
ডিআইইউর ৩ নম্বর হলে মাদক সিন্ডিকেটের অভিযোগ, শিক্ষকও জড়িত থাকার দাবি
17
ডিআইইউ'র এলাকায় মাদকের বিস্তার: প্রশাসনে অভিযান চললেও গোপনে সক্রিয় অপচক্র
18
মনের যত্ন সবার আগে’ প্রজেক্টের প্রথম কর্মশালা উইনার আইডিয়াল স্কুলে সফলভাবে অনুষ্ঠিত
19
পবিপ্রবি জিয়া পরিষদের সম্পাদকের অভিনন্দন রফিকুল ইসলাম জামালকে
20
ডিআইইউ রংপুর বিভাগীয় ছাত্র সংগঠনের ‘চড়ুই ভাতি’ অনুষ্ঠিত
আমার এলাকার সংবাদ