এক্সপোজ ডেস্ক
এক্সপোজ ডেস্ক
২৭ আগস্ট ২০২৬, ০৫:১৫ এ.এম
অনলাইন সংস্করণ

জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই

এক্সপোজ ডেস্ক
এক্সপোজ ডেস্ক
২৭ আগস্ট ২০২৬, ০৫:১৫ এ.এম
জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব অর্জন সমগ্র বাংলাদেশের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি অভূতপূর্ব গৌরবের বিষয় হলেও এই পদটি কোনো একক দেশের স্বার্থ বা সুবিধার জন্য ব্যবহারের সুযোগ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

জাতীয় সংসদ অধিবেশনে জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক ক্ষতিপূরণ ও বৈদেশিক সহায়তা বৃদ্ধিতে সরকারের নেওয়া কূটনৈতিক পদক্ষেপের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি।

তারকা চিহ্নিত প্রশ্নের উত্তরে খলিলুর রহমান বলেন, গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান নগণ্য হলেও দেশটি মারাত্মকভাবে জলবায়ু পরিবর্তনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। জলবায়ু সংক্রান্ত বৈশ্বিক তহবিল ও অর্থনৈতিক সহায়তা বৃদ্ধির কূটনৈতিক উদ্যোগ সফল করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইতোমধ্যে ‘জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও আন্তঃসীমান্ত পানি সম্পদ’ নামে একটি বিশেষ অনুবিভাগ খোলা হয়েছে।

লিখিত উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে অনুদান এবং স্বল্প সুদের দীর্ঘমেয়াদি অর্থায়নের মাধ্যমে দেশের ওপর ঋণের বোঝা না বাড়িয়ে কীভাবে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় করা যায়, তা নিয়ে সরকার কাজ করে যাচ্ছে।

ঢাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদ অর্জনে বাংলাদেশের প্রাপ্তি এবং বিশেষ তহবিল বা সুবিধা আনার বিষয়ে একটি সম্পূরক প্রশ্ন করেন।

এর জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বমঞ্চে ১৯৩টি দেশের প্রতিনিধিত্বকারী এই মর্যাদাপূর্ণ পদ লাভ করা সমগ্র বাংলাদেশের জন্য একটি অভূতপূর্ব গৌরবের অর্জন। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব ও দিকনির্দেশনায় মাত্র ১০ সপ্তাহের কঠিন আন্তর্জাতিক প্রচারণার মাধ্যমে এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

তিনি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে আসীন হয়ে কোনো একক বা বিশেষ দেশের স্বার্থে কাজ করার সুনির্দিষ্ট সুযোগ কম থাকে। স্পিকার যেমন পুরো জাতীয় সংসদের সব সদস্যের অভিভাবক হিসেবে ভূমিকা রাখেন, তেমনি সাধারণ পরিষদের সভাপতিকেও সব সদস্য রাষ্ট্রকে সমান মর্যাদা দিয়ে বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের যোগ্যতার পরিচয় দিতে হবে।

এদিকে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা (ব্রাহ্মণবাড়িয়া-২) তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা প্যাক্ট’-এ বাংলাদেশের যুক্ত হওয়া এবং এর সম্ভাব্য ইতিবাচক দিক সম্পর্কে সরকারের দৃষ্টিভঙ্গি জানতে চান।

জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চুক্তিটি আন্তর্জাতিক মুসলিম সমাজের সুরক্ষার জন্য একটি ইতিবাচক ও কাঠামোগত ব্যবস্থা হিসেবে বিবেচিত হচ্ছে। বর্তমানে সদস্য দেশগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব বা অভিপ্রায় এলে সরকার অত্যন্ত ইতিবাচকভাবে সেটি মূল্যায়ন করবে।

পররাষ্ট্রনীতির কৌশলগত অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, মুসলিম বিশ্বের সার্বিক ঐক্যের এই ভূ-রাজনৈতিক উদ্যোগটি সম্পূর্ণভাবে মুসলিম পরিবারের একটি অভ্যন্তরীণ বিষয়। তাই এ নিয়ে অন্যান্য দেশের উদ্বিগ্ন হওয়ার কোনো সুযোগ নেই।

1
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সেলিম মাহমুদ
2
‘ভুল তথ্য দিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে’: এডিসি শামীম
3
রিকশাচালকের ছদ্মবেশে পুলিশ, ১০০ ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী
4
জাতীয় ছাত্রশক্তির লাকসাম উপজেলা কমিটি ঘোষণা
5
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় দায় স্বীকার করে মুচলেকা; হলের সিট বাতিল
6
শিক্ষা বাজেটের অগ্রাধিকার পুনর্নির্ধারণ: মেধা বাঁচানোর শেষ সুযোগ
7
মেধাবীদের দেশ গড়ার কারিগর হওয়ার আহ্বান ডিসি ফরিদার
8
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা: ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
9
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা: ৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন
10
সাংবাদিক হত্যার হুমকির অভিযোগে ছাত্রদল, ছাত্র আন্দোলন ও বৈছাআ'র নিন্দা
11
মাহমুদুল হত্যায় প্লাবনের সংশ্লিষ্টতা থাকতে পারে: দাবি ডিআইইউ শিবিরের
12
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: থানায় জিডি
13
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: কিশোর গ্যাং নেতা প্লাবনকে শোকজ
14
৩০ বছরের অপেক্ষার অবসান, বেদে পল্লীর মানুষের পাশে ডিসি ফরিদা
15
সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষা নম্বর বৃদ্ধির প্রতিবাদে ববিতে জাতীয় ছাত্রশক্তির মানববন্ধন
16
ডিআইইউর ৩ নম্বর হলে মাদক সিন্ডিকেটের অভিযোগ, শিক্ষকও জড়িত থাকার দাবি
17
ডিআইইউ'র এলাকায় মাদকের বিস্তার: প্রশাসনে অভিযান চললেও গোপনে সক্রিয় অপচক্র
18
মনের যত্ন সবার আগে’ প্রজেক্টের প্রথম কর্মশালা উইনার আইডিয়াল স্কুলে সফলভাবে অনুষ্ঠিত
19
পবিপ্রবি জিয়া পরিষদের সম্পাদকের অভিনন্দন রফিকুল ইসলাম জামালকে
20
ডিআইইউ রংপুর বিভাগীয় ছাত্র সংগঠনের ‘চড়ুই ভাতি’ অনুষ্ঠিত
আমার এলাকার সংবাদ