নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২২ আগস্ট ২০২৬, ০১:২৭ এ.এম
অনলাইন সংস্করণ

ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে কোকোর ভূমিকা জাতি চিরদিন স্মরণ করবে: ডাকমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২২ আগস্ট ২০২৬, ০১:২৭ এ.এম
ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে কোকোর ভূমিকা জাতি চিরদিন স্মরণ করবে: ডাকমন্ত্রী

বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আরাফাত রহমান কোকোর নিঃস্বার্থ ও দূরদর্শী ভূমিকা জাতি চিরদিন স্মরণ করবে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি।

‎তিনি বলেন, আরাফাত রহমান কোকো শুধু একজন ক্রীড়া সংগঠক ছিলেন না। তিনি উপলব্ধি করেছিলেন, বিশ্বের বুকে একটি জাতিকে মাথা উঁচু করে দাঁড়াতে হলে ক্রীড়াক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনের বিকল্প নেই।

‎শনিবার (২২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎ফকির মাহবুব আনাম বলেন, প্রযুক্তি ও বিজ্ঞানের পাশাপাশি তরুণদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। একটি আধুনিক, সুস্থ ও ঐক্যবদ্ধ তরুণ সমাজ গড়ে তুলতে হবে, যারা তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানে বিশ্বের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ক্রিকেটসহ বিভিন্ন খেলায় বাংলাদেশের জন্য সাফল্য বয়ে আনবে।

‎তিনি বলেন, তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসার জরুরি। খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত একটি স্পন্দনশীল তরুণ সমাজই দেশের জন্য সম্মান ও সাফল্য নিয়ে আসতে পারে।

‎বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সাম্প্রতিক সাফল্যের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রিকেটারদের অর্জন দেশের জন্য গর্বের। অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকেই খেলোয়াড়দের প্রশিক্ষণ ও বিকাশের ওপর গুরুত্ব দেওয়ার যে ধারা তৈরি হয়েছিল, তা দেশের ক্রীড়াঙ্গনের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

‎তিনি আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

‎আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের কার্যক্রমের প্রশংসা করে মন্ত্রী বলেন, কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের মতো গুরুত্বপূর্ণ স্থানে সময়োপযোগী আলোচনা সভার আয়োজন প্রশংসার দাবি রাখে। তিনি এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

‎সংগঠনের সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি, মোহাম্মদ ফখরুল ইসলাম এমপি, প্রফেসর ড. তাহমিনা আক্তার টপি, মার্জিনা সুলতানা পন্নু ও আয়শা সিদ্দিকা মানিসহ দলীয় নেতাকর্মীরা।

‎একে/টিকে

1
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সেলিম মাহমুদ
2
‘ভুল তথ্য দিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে’: এডিসি শামীম
3
রিকশাচালকের ছদ্মবেশে পুলিশ, ১০০ ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী
4
জাতীয় ছাত্রশক্তির লাকসাম উপজেলা কমিটি ঘোষণা
5
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় দায় স্বীকার করে মুচলেকা; হলের সিট বাতিল
6
শিক্ষা বাজেটের অগ্রাধিকার পুনর্নির্ধারণ: মেধা বাঁচানোর শেষ সুযোগ
7
মেধাবীদের দেশ গড়ার কারিগর হওয়ার আহ্বান ডিসি ফরিদার
8
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা: ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
9
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা: ৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন
10
সাংবাদিক হত্যার হুমকির অভিযোগে ছাত্রদল, ছাত্র আন্দোলন ও বৈছাআ'র নিন্দা
11
মাহমুদুল হত্যায় প্লাবনের সংশ্লিষ্টতা থাকতে পারে: দাবি ডিআইইউ শিবিরের
12
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: থানায় জিডি
13
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: কিশোর গ্যাং নেতা প্লাবনকে শোকজ
14
৩০ বছরের অপেক্ষার অবসান, বেদে পল্লীর মানুষের পাশে ডিসি ফরিদা
15
সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষা নম্বর বৃদ্ধির প্রতিবাদে ববিতে জাতীয় ছাত্রশক্তির মানববন্ধন
16
ডিআইইউর ৩ নম্বর হলে মাদক সিন্ডিকেটের অভিযোগ, শিক্ষকও জড়িত থাকার দাবি
17
ডিআইইউ'র এলাকায় মাদকের বিস্তার: প্রশাসনে অভিযান চললেও গোপনে সক্রিয় অপচক্র
18
মনের যত্ন সবার আগে’ প্রজেক্টের প্রথম কর্মশালা উইনার আইডিয়াল স্কুলে সফলভাবে অনুষ্ঠিত
19
পবিপ্রবি জিয়া পরিষদের সম্পাদকের অভিনন্দন রফিকুল ইসলাম জামালকে
20
ডিআইইউ রংপুর বিভাগীয় ছাত্র সংগঠনের ‘চড়ুই ভাতি’ অনুষ্ঠিত
আমার এলাকার সংবাদ