নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২২ আগস্ট ২০২৬, ০৩:১৩ এ.এম
অনলাইন সংস্করণ

চীনের সঙ্গে বিনিয়োগ সেতুবন্ধ তৈরির বার্তা দিল কুনমিংয়ের বাংলাদেশ কনস্যুলেট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২২ আগস্ট ২০২৬, ০৩:১৩ এ.এম
চীনের সঙ্গে বিনিয়োগ সেতুবন্ধ তৈরির বার্তা দিল কুনমিংয়ের বাংলাদেশ কনস্যুলেট

চীনের ইউনান প্রদেশের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছে কুনমিংস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। বাংলাদেশকে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও চীনের বাজারের সঙ্গে সংযুক্ত সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য হিসেবে তুলে ধরা হয়।

শনিবার (২২ আগস্ট) বানিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে৷

অনুষ্ঠানে কুনমিংস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব (বাণিজ্যিক) রিদওয়ানুর রহমান “Bangladesh as an Investment Destination” শীর্ষক উপস্থাপনা দেন। তিনি বলেন, প্রতিযোগিতামূলক শ্রমশক্তি, শিল্পভূমি, জ্বালানি সুবিধা, শতভাগ বিদ্যুতায়ন ও ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ গন্তব্য হয়ে উঠেছে। দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও চীনের মধ্যে সংযোগকারী দেশ হিসেবে বাংলাদেশ চীনের বাজারে প্রবেশের কার্যকর পথ তৈরি করছে।

তিনি বলেন, আলোচনাধীন কুনমিং–চট্টগ্রাম করিডোর দক্ষিণ-পশ্চিম চীন থেকে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে পৌঁছানোর সম্ভাবনাময় বাণিজ্যপথ হতে পারে, যা ইউনানের উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।

রিদওয়ানুর রহমান আরও জানান, বিদেশি বিনিয়োগকারীদের শতভাগ মালিকানা, মূলধন ও মুনাফা প্রত্যাবাসনের সুযোগ এবং চীনসহ ৩৪টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি বাংলাদেশে স্থিতিশীল বিনিয়োগ কাঠামো নিশ্চিত করেছে। চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন Chinese Economic and Industrial Zone, BIDA-এর ওয়ান স্টপ সার্ভিস, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, হাই-টেক পার্ক এবং চার বিলিয়ন ডলারের বেশি সম্ভাবনাময় PPP প্রকল্পের কথাও তিনি তুলে ধরেন।

সম্ভাবনাময় খাত হিসেবে পোশাক, ওষুধ, ইলেকট্রনিক্স, বৈদ্যুতিক যানবাহন, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, নবায়নযোগ্য জ্বালানি, লজিস্টিকস ও তথ্যপ্রযুক্তি সেবার কথা উল্লেখ করা হয়। সৌরবিদ্যুৎ, জ্বালানি সংরক্ষণ প্রযুক্তি ও সবুজ নির্মাণে চীনা প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ সুযোগ রয়েছে বলেও তিনি জানান।

অনুষ্ঠান শেষে ইউনানের উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে কনস্যুলেটের বাণিজ্যিক উইংয়ের সঙ্গে মতবিনিময় করেন। কনস্যুলেট জানিয়েছে, ইউনান, সিচুয়ান, চংচিং, গুইঝো ও গুয়াংশির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে তারা কাজ করছে।

টিকে
1
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সেলিম মাহমুদ
2
‘ভুল তথ্য দিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে’: এডিসি শামীম
3
রিকশাচালকের ছদ্মবেশে পুলিশ, ১০০ ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী
4
জাতীয় ছাত্রশক্তির লাকসাম উপজেলা কমিটি ঘোষণা
5
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় দায় স্বীকার করে মুচলেকা; হলের সিট বাতিল
6
শিক্ষা বাজেটের অগ্রাধিকার পুনর্নির্ধারণ: মেধা বাঁচানোর শেষ সুযোগ
7
মেধাবীদের দেশ গড়ার কারিগর হওয়ার আহ্বান ডিসি ফরিদার
8
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা: ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
9
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা: ৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন
10
সাংবাদিক হত্যার হুমকির অভিযোগে ছাত্রদল, ছাত্র আন্দোলন ও বৈছাআ'র নিন্দা
11
মাহমুদুল হত্যায় প্লাবনের সংশ্লিষ্টতা থাকতে পারে: দাবি ডিআইইউ শিবিরের
12
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: থানায় জিডি
13
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: কিশোর গ্যাং নেতা প্লাবনকে শোকজ
14
৩০ বছরের অপেক্ষার অবসান, বেদে পল্লীর মানুষের পাশে ডিসি ফরিদা
15
সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষা নম্বর বৃদ্ধির প্রতিবাদে ববিতে জাতীয় ছাত্রশক্তির মানববন্ধন
16
ডিআইইউর ৩ নম্বর হলে মাদক সিন্ডিকেটের অভিযোগ, শিক্ষকও জড়িত থাকার দাবি
17
ডিআইইউ'র এলাকায় মাদকের বিস্তার: প্রশাসনে অভিযান চললেও গোপনে সক্রিয় অপচক্র
18
মনের যত্ন সবার আগে’ প্রজেক্টের প্রথম কর্মশালা উইনার আইডিয়াল স্কুলে সফলভাবে অনুষ্ঠিত
19
পবিপ্রবি জিয়া পরিষদের সম্পাদকের অভিনন্দন রফিকুল ইসলাম জামালকে
20
ডিআইইউ রংপুর বিভাগীয় ছাত্র সংগঠনের ‘চড়ুই ভাতি’ অনুষ্ঠিত
আমার এলাকার সংবাদ