এক্সপোজ ডেস্ক
এক্সপোজ ডেস্ক
২১ আগস্ট ২০২৬, ১২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

এক্সপোজ ডেস্ক
এক্সপোজ ডেস্ক
২১ আগস্ট ২০২৬, ১২:০৬ পিএম
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এক অভিনন্দন বার্তায় নবনির্বাচিত রাষ্ট্রপতির এ মহতী ও রাষ্ট্রীয় গুরুদায়িত্ব পালনে তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

অভিনন্দন বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও রাষ্ট্র পরিচালনায় একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং যুগান্তকারী ঘটনা।

মন্ত্রী বলেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবন এ দেশের আপামর জনসাধারণের অধিকার আদায় এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের এক উজ্জ্বল দলিল। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তিনি সুদীর্ঘ কয়েক দশক ধরে যে ত্যাগ-তিতিক্ষা, সাহসিকতা ও সহনশীলতার পরিচয় দিয়েছেন, তা দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

মন্ত্রী আরও বলেন, মির্জা ফখরুলের মতো একজন অভিজ্ঞ, দূরদর্শী এবং দেশপ্রেমিক নেতা রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন হওয়া আপামর জনতার গণতান্ত্রিক আকাঙ্ক্ষারই এক গৌরবময় স্বীকৃতি। তিনি রাষ্ট্রপতির দক্ষ, সুযোগ্য ও সঠিক দিকনির্দেশনায় দেশে আইনের শাসন এবং বহুদলীয় গণতন্ত্রের ধারা আরও সুসংহত হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

মন্ত্রী এ সময় নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এডে
1
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সেলিম মাহমুদ
2
‘ভুল তথ্য দিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে’: এডিসি শামীম
3
রিকশাচালকের ছদ্মবেশে পুলিশ, ১০০ ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী
4
জাতীয় ছাত্রশক্তির লাকসাম উপজেলা কমিটি ঘোষণা
5
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় দায় স্বীকার করে মুচলেকা; হলের সিট বাতিল
6
শিক্ষা বাজেটের অগ্রাধিকার পুনর্নির্ধারণ: মেধা বাঁচানোর শেষ সুযোগ
7
মেধাবীদের দেশ গড়ার কারিগর হওয়ার আহ্বান ডিসি ফরিদার
8
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা: ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
9
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা: ৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন
10
সাংবাদিক হত্যার হুমকির অভিযোগে ছাত্রদল, ছাত্র আন্দোলন ও বৈছাআ'র নিন্দা
11
মাহমুদুল হত্যায় প্লাবনের সংশ্লিষ্টতা থাকতে পারে: দাবি ডিআইইউ শিবিরের
12
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: থানায় জিডি
13
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: কিশোর গ্যাং নেতা প্লাবনকে শোকজ
14
৩০ বছরের অপেক্ষার অবসান, বেদে পল্লীর মানুষের পাশে ডিসি ফরিদা
15
সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষা নম্বর বৃদ্ধির প্রতিবাদে ববিতে জাতীয় ছাত্রশক্তির মানববন্ধন
16
ডিআইইউর ৩ নম্বর হলে মাদক সিন্ডিকেটের অভিযোগ, শিক্ষকও জড়িত থাকার দাবি
17
ডিআইইউ'র এলাকায় মাদকের বিস্তার: প্রশাসনে অভিযান চললেও গোপনে সক্রিয় অপচক্র
18
মনের যত্ন সবার আগে’ প্রজেক্টের প্রথম কর্মশালা উইনার আইডিয়াল স্কুলে সফলভাবে অনুষ্ঠিত
19
পবিপ্রবি জিয়া পরিষদের সম্পাদকের অভিনন্দন রফিকুল ইসলাম জামালকে
20
ডিআইইউ রংপুর বিভাগীয় ছাত্র সংগঠনের ‘চড়ুই ভাতি’ অনুষ্ঠিত
আমার এলাকার সংবাদ