ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: থানায় জিডি
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: থানায় জিডি

মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) তিন সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় রাজধানীর বাড্ডা থানায় জিডি করেছেন ভুক্তভোগী সাংবাদিকরা। তারা সবাই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিশ্ববিদ্যালয় সংবাদদাতা।  বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির সভাপতি এবং ভুক্তভোগী সাংবাদিক মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেন।  জানা গেছে, বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর ওই জিডিতে সঠিক তদন্তের দাবি করেছেন। এ ঘটনায়  প্রয়োজনীয় সকল প্রমাণাদিও সরবরাহ করা হয়েছে। এতে প্লাবন ছাড়াও সংশ্লিষ্ট কয়েকজনে আসামী করা হয়েছে৷ বাড্ডা থানায় ওই জিডি নম্বর - ৬৮৯।  জানা গেছে, এই জিডির ঘটনায় বাড্ডা থানার তদন্তকারী কর্মকর্তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে দেখা করেছেন৷ বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনার সুরাহা করতে ব্যর্থ হলে তদন্ত চেয়ে এই চক্রের বাকি সদস্যদের খতিয়ে দেখা হবে৷  এর আগে এ ঘটনায় হামলাকারী নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মো. মাহিন অর রশিদ প্লাবন নামের ওই শিক্ষার্থীকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে শোকজ প্রাপ্তির পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।  হাতে আসা নথিতে দেখা গেছে, অভিযুক্ত মো. মাহিন অর রশিদ প্লাবন রংপুর জেলার পীরগাছা উপজেলার পশ্চিম অন্তরাম অংশের বাসিন্দা মো. মাহবুব অর রশিদ পলাশ এবং মোছা. মাহমুদা বেগমের সন্তান। সে বিশ্ববিদ্যালয়ের ৬০তম ব্যাচের এমবিএ প্রোগ্রামের শিক্ষার্থী।  জানা গেছে, এর আগেও তিনি এই বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর আত্মীয় পরিচয়ে একাধিক সাধারণ শিক্ষার্থীকে হুমকি দিয়েছেন। অবশ্য তার আত্মীয়তার বিষয়টি অস্বীকার করেছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নিজেই।  দায়িত্বশীল সূত্র জানিয়েছে, প্লাবন নামের এই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বিপথগামী কিছু শিক্ষার্থীকে নিয়ে ‘গ্যাং থার্টি সিক্স’ নামে একটি কিশোর গ্যাং বাহিনী পরিচালনা করে আসছেন। এই গ্যাংয়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাধারণ শিক্ষার্থীর ওপর র‌্যাগিংয়ের একাধিক অভিযোগ এসেছে। এই গ্যাংয়ের কয়েকজন সক্রিয় সদস্য মিছিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও বিপদে ফেলতে চায় বলে একটি সূত্রের দাবি।  এদিকে গণমাধ্যমকর্মীদের ওপর এমন হত্যার হুমকির ঘটনায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির সভাপতি মো. আবুল খায়ের বলেন, আমরা জানতে পেরেছি প্লাবন নামের ওই শিক্ষার্থী শুক্রবার শেষ ভাইভা দিয়ে হল ছাড়বেন। কিন্তু তিনি যে হত্যার হুমকি দিয়েছেন এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছেন, সেটার আইনানুগ সুরাহা না হলে সে এবং তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। সাধারণ সকল শিক্ষার্থীরা আমাদের ভাই; তাদের অধিকার নিয়ে আমরা সবসময় লিখেছি। কিন্তু এই ‘গ্যাং থার্টি সিক্স’-এর অন্য সদস্যদের সকল অনিয়ম নিয়ে আমরা অনুসন্ধান চালাচ্ছি।  খায়ের বলেন, তদন্ত কমিটির কাছে আমরা সব প্রমাণাদি দিয়েছি। এর পরেও সঠিক বিচার না করে তাকে যদি সেইফ এক্সিট দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে আমরা বিষয়টি পুরোপুরি আইনগতভাবেই মোকাবেলা করবো।  তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবুল কালাম আজাদ সাহেব আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। এমন ভয়ংকর ঘটনায় তিনি পুতুলের মতো ভূমিকা পালন করেছেন। ইনসাফ না করতে পারলে অবশ্যই আমরা আইনগতভাবেই লড়বো।

১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ এ.এম
সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষা নম্বর বৃদ্ধির প্রতিবাদে ববিতে জাতীয় ছাত্রশক্তির মানববন্ধন
সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষা নম্বর বৃদ্ধির প্রতিবাদে ববিতে জাতীয় ছাত্রশক্তির মানববন্ধন

ববি প্রতিনিধি : তৃতীয় ও চতুর্থ শ্রেণির সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির প্রগতিবাদে  বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় ছাত্রশক্তি ববি শাখা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের তিন নাম্বার গেটের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।  মানববন্ধননে ছাত্রশক্তির নেতারা মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধিকে অযৌক্তিক মনে করেন এবং দ্রুত এই পদক্ষেপ থেকে সরকারকে সরে আসার জন্য অনুরোধ জানান৷ মানববন্ধনে  ছাত্রশক্তির  মুখ্য সংগঠক শহিদুল ইসলাম শাহেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান আল আমিনসহ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশক্তির আরো কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। জাতীয় ছাত্রশক্তি ববি শাখার সিনিয়র যুগ্ম  আহ্বায়ক  এস এম ওয়াহিদুর রহমান বলেন, "সরকারি তৃতীয়  ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ভাইবা বোর্ডে পঞ্চাশ শতাংশ মার্ক নির্ধারণ করার মাধ্যমে দলীয় পোষ্য ক্যাডার এবং লেজুর ভিত্তিক যত কর্মী আছে তাদেরকে নিয়োগ দেওয়ার এক নীল নকশা চলছে। যার ফলে আমাদের চব্বিশ এর কোটা আন্দোলন ব্যর্থ হতে চলছে। এই স্বার্থপরী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি আমরা চাই দেশের সাধারণ মানুষও এই নীল নকশার বিরুদ্ধে প্রতিবাদ জানাক।" এবং জাতীয় ছাত্রশক্তি ববি শাখার আহ্বায়ক মোহাম্মদ বেলাল বলেন, "আমরা দেখতে পেলাম গত নির্বাচনে বিএনপি সরকার গঠন করার পরে সকল জেলা ও উপজেলায় দলীয় প্রশাসক নিয়োগ করলো। আর এখন সরকারি চাকরিতেও দলীয়করণের চেষ্টা। যেখানে একজন গরীব ছাত্র পড়াশোনা শেষ করে জীবিকা নির্বাহ করবে সেখানে যদি আপনি দলীয়করণ করা শুরু করে দেন তাহলে তা আওয়ামী লীগের কোটা পন্থার চেয়েও ভয়াবহ। এটা কারের সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। সরকারের উচিত এই সিদ্ধান্ত বিবেচনা করা, যদি বিবেচনা না করে তাহলে চব্বিশে যেমন আমরা মাঠে নেমেছি তেমন মাঠে নামতে বাধ্য হব।" উল্লেখ্য, গত ৬ই সেপ্টেম্বর মন্ত্রণালয় বিভাগ এবং এর আওতাধীন দপ্তর-সংস্থায় ১১ থেকে ২০তম গ্রেডের (তৃতীয় ও চতুর্থ শ্রেণি) নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষায় সমান ৫০ নম্বর রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটি।

৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ এ.এম
ডিআইইউর ৩ নম্বর হলে মাদক সিন্ডিকেটের অভিযোগ, শিক্ষকও জড়িত থাকার দাবি
ডিআইইউর ৩ নম্বর হলে মাদক সিন্ডিকেটের অভিযোগ, শিক্ষকও জড়িত থাকার দাবি

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ৩ নম্বর হলকে কেন্দ্র করে মাদক চোরাচালান ও স্থানীয় পর্যায়ে মাদক সরবরাহের একটি সিন্ডিকেট সক্রিয় থাকার অভিযোগ উঠেছে। এতে অন্তত তিন শিক্ষার্থী ও একজন শিক্ষক জড়িত থাকার দাবি করেছে বিশ্ববিদ্যালয়ের ‘সচেতন শিক্ষার্থী সমাজ’। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে দেওয়া এক লিখিত আবেদনে এসব অভিযোগ করা হয়। অভিযোগের বিষয়ে জরুরি ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। আবেদনে বলা হয়, ৩ নম্বর হলের অন্তত তিন শিক্ষার্থী সরাসরি মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। পাশাপাশি মাদক সরবরাহের সঙ্গে জড়িত একটি সিন্ডিকেটে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের সম্পৃক্ততার অভিযোগও রয়েছে। অভিযুক্তদের মাধ্যমে স্থানীয় পর্যায়ে মাদক সরবরাহের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরেও মাদক ছড়িয়ে পড়ছে বলে আবেদনে দাবি করা হয়েছে। ‘সচেতন শিক্ষার্থী সমাজ’-এর দাবি, আবাসিক হলে এ ধরনের কর্মকাণ্ড শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। আবেদনে আরও উল্লেখ করা হয়, এর আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির মেশিন, ইয়াবা, গাঁজা ও আইস উদ্ধারের ঘটনাও ঘটেছে। এ ছাড়া আবেদনে অভিযুক্তদের অন্তত একজন নিষিদ্ধ একটি জঙ্গি সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত থাকার অভিযোগ করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের চলমান মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছে ‘সচেতন শিক্ষার্থী সমাজ’। একই সঙ্গে অভিযোগের নিরপেক্ষ তদন্ত, বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা এবং প্রয়োজন হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম বলেন, “কোনো শিক্ষক বা শিক্ষার্থী মাদকের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অবশ্যই কঠোরতম সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে প্রক্টরের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।” তিনি আরও বলেন, “মাদক নিয়ে কোনো শিক্ষক বা শিক্ষার্থীর বিষয়ে তথ্য পেলে আমাদের জানালে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ এ.এম
ডিআইইউ'র এলাকায় মাদকের বিস্তার: প্রশাসনে অভিযান চললেও গোপনে সক্রিয় অপচক্র
ডিআইইউ'র এলাকায় মাদকের বিস্তার: প্রশাসনে অভিযান চললেও গোপনে সক্রিয় অপচক্র

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) আবাসিক ৩ নং হলে দীর্ঘদিন ধরে মাদকের শক্তিশালী সিন্ডিকেট গড়ে ওঠার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক সূত্রের বরাতে জানা গেছে, হলের অন্তত তিন শিক্ষার্থী সরাসরি স্থানীয় মাদক চোরাচালানের সাথে জড়িত। এমনকি এই চক্রের পেছনের কলকাঠি নাড়ার ক্ষেত্রে একজন শিক্ষকের নামও উঠে এসেছে। খোঁজ নিয়ে জানা যায়, ৩ নং হল থেকে নিয়মিত ইয়াবা ও গাজাসহ বিভিন্ন মাদক বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকাগুলোতে সাপ্লাই দেওয়া হয়। অতীতে এই হল থেকেই ইয়াবা তৈরির সরঞ্জাম ও মেশিন উদ্ধার করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে মূল কারিগররা বারবারই থেকে যাচ্ছে ধোঁয়াশার আড়ালে। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, এই মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ কথা বলতে গেলে তাকে নানাভাবে হয়রানি, হুমকি এবং র‍্যাগিংয়ের শিকার হতে হয়। ফলে ভয়ে তটস্থ থাকেন তারা। হলের অনিরাপদ ও আতঙ্কময় পরিবেশ থেকে বাঁচতে অনেক শিক্ষার্থী বাধ্য হয়ে হল ছাড়তে হয়। হল ছেড়ে দেওয়া এক প্রাক্তন শিক্ষার্থী জানান, "আমরা পড়ালেখার পরিবেশ আর নিরাপত্তার জন্য হলে এসেছিলাম। কিন্তু হলের ভেতরে কিছু ব্যক্তির মাদকের সাথে সম্পৃক্ততা পুরো পরিবেশ নষ্ট করে দিয়েছে। প্রশাসন চেষ্টা করলেও মূল হোতাদের ধরতে পারে না। বাধ্য হয়ে নিজেদের সুরক্ষায় আমরা বাইরে মেসে চলে এসেছি। হলে থাকা এক শিক্ষার্থী বলেন,বিশ্ববিদ্যালয়ের প্রশাসন  যখন অভিযান পরিচালনা করে, কিছুদিন পরিবেশ ভালো থাকে। কিন্তু কিছুদিন পর গোপনে আবার সেই অপকর্ম চালু হয়।  বিশ্ববিদ্যালয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক চক্রটি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে এই চক্রকে দমন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দৈবচয়নের ভিত্তিতে নিয়মিত বিরতিতে হলে অভিযান চালিয়ে আসছে। প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়কে মাদকমুক্ত করতে এবং জড়িতদের হাতেনাতে ধরতে তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু একাধিকবার অভিযান ও তল্লাশি চালিয়েও চতুর এই মাদক চোরাচালান চক্রটির মূল হোতারা অধরাই রয়ে গেছে।

৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ এ.এম
পবিপ্রবি জিয়া পরিষদের সম্পাদকের অভিনন্দন রফিকুল ইসলাম জামালকে
পবিপ্রবি জিয়া পরিষদের সম্পাদকের অভিনন্দন রফিকুল ইসলাম জামালকে

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জিয়া পরিষদের সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. হাচিব মোহাম্মদ তুষার ঝালকাঠী-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হওয়ায় তাকে এ শুভেচ্ছা জানানো হয়। শনিবার (৫ সেপ্টেম্বর) সংসদ সদস্যদের জন্য সংরক্ষিত বাসভবন (নেম ফ্ল্যাট)-এ এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় ড. হাচিব মোহাম্মদ তুষার নবনিযুক্ত সভাপতি রফিকুল ইসলাম জামালের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাকে অভিনন্দন জানান এবং নতুন দায়িত্বের সফলতা কামনা করেন। ড. হাচিব মোহাম্মদ তুষার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ছাত্রবিষয়ক পরিচালক, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য। এছাড়া তিনি পবিপ্রবি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। শুভেচ্ছা বিনিময়কালে সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল ড. হাচিব মোহাম্মদ তুষারকে ধন্যবাদ জানান। একই সঙ্গে নতুন দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও এলাকাবাসীর দোয়া কামনা করেন।

৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ এ.এম
1
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সেলিম মাহমুদ
2
‘ভুল তথ্য দিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে’: এডিসি শামীম
3
রিকশাচালকের ছদ্মবেশে পুলিশ, ১০০ ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী
4
জাতীয় ছাত্রশক্তির লাকসাম উপজেলা কমিটি ঘোষণা
5
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় দায় স্বীকার করে মুচলেকা; হলের সিট বাতিল
6
শিক্ষা বাজেটের অগ্রাধিকার পুনর্নির্ধারণ: মেধা বাঁচানোর শেষ সুযোগ
7
মেধাবীদের দেশ গড়ার কারিগর হওয়ার আহ্বান ডিসি ফরিদার
8
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা: ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
9
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা: ৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন
10
সাংবাদিক হত্যার হুমকির অভিযোগে ছাত্রদল, ছাত্র আন্দোলন ও বৈছাআ'র নিন্দা
11
মাহমুদুল হত্যায় প্লাবনের সংশ্লিষ্টতা থাকতে পারে: দাবি ডিআইইউ শিবিরের
12
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: থানায় জিডি
13
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: কিশোর গ্যাং নেতা প্লাবনকে শোকজ
14
৩০ বছরের অপেক্ষার অবসান, বেদে পল্লীর মানুষের পাশে ডিসি ফরিদা
15
সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষা নম্বর বৃদ্ধির প্রতিবাদে ববিতে জাতীয় ছাত্রশক্তির মানববন্ধন
16
ডিআইইউর ৩ নম্বর হলে মাদক সিন্ডিকেটের অভিযোগ, শিক্ষকও জড়িত থাকার দাবি
17
ডিআইইউ'র এলাকায় মাদকের বিস্তার: প্রশাসনে অভিযান চললেও গোপনে সক্রিয় অপচক্র
18
মনের যত্ন সবার আগে’ প্রজেক্টের প্রথম কর্মশালা উইনার আইডিয়াল স্কুলে সফলভাবে অনুষ্ঠিত
19
পবিপ্রবি জিয়া পরিষদের সম্পাদকের অভিনন্দন রফিকুল ইসলাম জামালকে
20
ডিআইইউ রংপুর বিভাগীয় ছাত্র সংগঠনের ‘চড়ুই ভাতি’ অনুষ্ঠিত