ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক
১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ এ.এম
অনলাইন সংস্করণ

সাংবাদিক হত্যার হুমকির অভিযোগে ছাত্রদল, ছাত্র আন্দোলন ও বৈছাআ'র নিন্দা

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক
১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ এ.এম
সাংবাদিক হত্যার হুমকির অভিযোগে ছাত্রদল, ছাত্র আন্দোলন ও বৈছাআ'র নিন্দা

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তিনজন সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় এমবিএ প্রোগ্রামের শিক্ষার্থী ও নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মাহিন অর রশিদ প্লাবন ও তার গ্যাং 'গ্রুপ থার্টি সিক্স' এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাএদল-ডিআইইউ শাখা, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ- প্রাইভেট ইউনিভার্সিটি উইং ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-ডিআইইউ শাখা। 

শুক্রবার(১১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-ডিআইইউ শাখা, ইসলাম ছাত্র আন্দোলন বাংলাদেশ- প্রাইভেট ইউভার্সিটি উইং এবং বৈষম্যবিরোধী ছাএ আন্দোলন-ডিআইইউ শাখা তিনটি পৃথক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানায়। 

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন হলে মাদক বিস্তারের নিউজ করায় সাংবাদিক কে হত্যার হুমকি দেয়ার অভিযোগে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। 

বিবৃতিতে আরো বলা হয়, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, ভয়ভীতি প্রদর্শন কিংবা হত্যার হুমকি কোনোভাবেই গ্রহনযোগ্য নয়। আমরা অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সঠিক তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ বিচার ব্যাবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি। 

দায়িত্বশীল সূত্রের বরাতে আরও অভিযোগ রয়েছে, প্লাবন কিছু বিপথগামী শিক্ষার্থীকে নিয়ে ‘গ্যাং থার্টি সিক্স’ নামে একটি কিশোর গ্যাং পরিচালনা করে আসছেন দীর্ঘিদিন। ওই গ্যাংয়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর র‌্যাগিংসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এই গ্যাংয়ে তিন নং হল ছাড়াও বিভিন্ন হলের ৩৬ জন সদস্য রয়েছে বলে জানিয়েছে একটি সূত্র৷

1
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সেলিম মাহমুদ
2
‘ভুল তথ্য দিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে’: এডিসি শামীম
3
রিকশাচালকের ছদ্মবেশে পুলিশ, ১০০ ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী
4
জাতীয় ছাত্রশক্তির লাকসাম উপজেলা কমিটি ঘোষণা
5
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় দায় স্বীকার করে মুচলেকা; হলের সিট বাতিল
6
শিক্ষা বাজেটের অগ্রাধিকার পুনর্নির্ধারণ: মেধা বাঁচানোর শেষ সুযোগ
7
মেধাবীদের দেশ গড়ার কারিগর হওয়ার আহ্বান ডিসি ফরিদার
8
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা: ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
9
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা: ৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন
10
সাংবাদিক হত্যার হুমকির অভিযোগে ছাত্রদল, ছাত্র আন্দোলন ও বৈছাআ'র নিন্দা
11
মাহমুদুল হত্যায় প্লাবনের সংশ্লিষ্টতা থাকতে পারে: দাবি ডিআইইউ শিবিরের
12
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: থানায় জিডি
13
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: কিশোর গ্যাং নেতা প্লাবনকে শোকজ
14
৩০ বছরের অপেক্ষার অবসান, বেদে পল্লীর মানুষের পাশে ডিসি ফরিদা
15
সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষা নম্বর বৃদ্ধির প্রতিবাদে ববিতে জাতীয় ছাত্রশক্তির মানববন্ধন
16
ডিআইইউর ৩ নম্বর হলে মাদক সিন্ডিকেটের অভিযোগ, শিক্ষকও জড়িত থাকার দাবি
17
ডিআইইউ'র এলাকায় মাদকের বিস্তার: প্রশাসনে অভিযান চললেও গোপনে সক্রিয় অপচক্র
18
মনের যত্ন সবার আগে’ প্রজেক্টের প্রথম কর্মশালা উইনার আইডিয়াল স্কুলে সফলভাবে অনুষ্ঠিত
19
পবিপ্রবি জিয়া পরিষদের সম্পাদকের অভিনন্দন রফিকুল ইসলাম জামালকে
20
ডিআইইউ রংপুর বিভাগীয় ছাত্র সংগঠনের ‘চড়ুই ভাতি’ অনুষ্ঠিত
আমার এলাকার সংবাদ