নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৮ আগস্ট ২০২৬, ০৬:৫৫ এ.এম
অনলাইন সংস্করণ

নেপালে আটকা পড়া ‘শিকার’ টিম, নিরাপদে ফিরছেন দেশে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৮ আগস্ট ২০২৬, ০৬:৫৫ এ.এম
নেপালে আটকা পড়া ‘শিকার’ টিম, নিরাপদে ফিরছেন দেশে

বিনোদন প্রতিবেদক

নেপালের আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে আটকা পড়েছিল ঢালিউড সিনেমা ‘শিকার’-এর শুটিং টিম। তবে শেষ পর্যন্ত স্বস্তির খবর এসেছে—সিনেমাটির নায়ক মুর্তজা পলাশ, নায়িকা অপু বিশ্বাসসহ পুরো টিম নিরাপদে কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। আজ শুক্রবার (২৮ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে বাংলাদেশ এয়ারলাইনসে তারা দেশে অবতরণ করবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

‘শিকার’ টিম সূত্রে জানা গেছে, মুর্তজা পলাশ ও অপু বিশ্বাসের সঙ্গে বড়দা মিঠু, সুমন আনোয়ার, মোহাম্মদ সোহাগসহ সিনেমাটির অন্য কলাকুশলীরাও বর্তমানে নিরাপদে আছেন। নেপালে আকস্মিক বন্যা, ভূমিধস ও প্রতিকূল পরিস্থিতির কারণে নির্ধারিত শুটিং শেষ না করেই তাদের দেশে ফেরার সিদ্ধান্ত নিতে হয়েছে।

এর আগে গত ৩১ জুলাই সিনেমাটির দৃশ্যধারণের উদ্দেশ্যে নেপালে যায় ‘শিকার’ টিম। নেপালের নৈসর্গিক পাহাড়ি পরিবেশে সিনেমাটির গুরুত্বপূর্ণ বেশ কিছু দৃশ্যের শুটিং করা হয়। পোখারার মনোরম লোকেশনে মহরতের মধ্য দিয়ে শুরু হয় সিনেমাটির নেপাল অংশের শুটিং। 

কিন্তু গত বুধবার (২৬ আগস্ট) নেপালের বিভিন্ন এলাকায় প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি তৈরি হলে শুটিং কার্যক্রম ব্যাহত হয়। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত দেশে ফেরার উদ্যোগ নেয় ‘শিকার’ টিম। এরই মধ্যে তারা কাঠমান্ডু বিমানবন্দরে পৌঁছেছেন।

এর আগে নেপালে অবস্থানকালে অপু বিশ্বাসও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের নিরাপদে থাকার কথা জানিয়েছিলেন। তিনি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান। 

কামরুজ্জামান রোমান পরিচালিত ‘শিকার’ সিনেমাটি শুরুতে ওয়েব ফিল্ম হিসেবে নির্মাণের ঘোষণা দেওয়া হলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে এটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করা হয়। 

সীমান্তবর্তী এলাকার অপরাধ, নানা অনিয়ম ও রোমাঞ্চকর ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে থ্রিলার ঘরানার সিনেমাটি। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। এতে অপু বিশ্বাসের বিপরীতে বড় পর্দায় অভিষেক হচ্ছে মুর্তজা পলাশের। নাটকে তার অভিনয় দেখে মুগ্ধ হয়েই তাকে সিনেমাটিতে নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন নির্মাতা। 

‘শিকার’-এ অপু-মুর্তজা ছাড়াও অভিনয় করছেন বড়দা মিঠু, সুমন আনোয়ার এবং পশ্চিমবঙ্গের অভিনেতা রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায় ও শ্যাম ভট্টাচার্যসহ অনেকে। নেপালের পোখারায় সিনেমাটির প্রথম দিনের শুটিংয়েও অংশ নেন অপু বিশ্বাস, মুর্তজা পলাশ, বড়দা মিঠু, রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্য। 

প্রাকৃতিক দুর্যোগের কারণে নেপাল অংশের শুটিং অসমাপ্ত থাকলেও নিরাপদে দেশে ফেরার স্বস্তি নিয়েই ফিরছেন ‘শিকার’ টিমের সদস্যরা। দেশে ফিরে পরিস্থিতি স্বাভাবিক হলে বাকি দৃশ্যধারণের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে।

একে

টিকে
1
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সেলিম মাহমুদ
2
‘ভুল তথ্য দিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে’: এডিসি শামীম
3
রিকশাচালকের ছদ্মবেশে পুলিশ, ১০০ ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী
4
জাতীয় ছাত্রশক্তির লাকসাম উপজেলা কমিটি ঘোষণা
5
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় দায় স্বীকার করে মুচলেকা; হলের সিট বাতিল
6
শিক্ষা বাজেটের অগ্রাধিকার পুনর্নির্ধারণ: মেধা বাঁচানোর শেষ সুযোগ
7
মেধাবীদের দেশ গড়ার কারিগর হওয়ার আহ্বান ডিসি ফরিদার
8
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা: ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
9
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা: ৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন
10
সাংবাদিক হত্যার হুমকির অভিযোগে ছাত্রদল, ছাত্র আন্দোলন ও বৈছাআ'র নিন্দা
11
মাহমুদুল হত্যায় প্লাবনের সংশ্লিষ্টতা থাকতে পারে: দাবি ডিআইইউ শিবিরের
12
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: থানায় জিডি
13
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: কিশোর গ্যাং নেতা প্লাবনকে শোকজ
14
৩০ বছরের অপেক্ষার অবসান, বেদে পল্লীর মানুষের পাশে ডিসি ফরিদা
15
সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষা নম্বর বৃদ্ধির প্রতিবাদে ববিতে জাতীয় ছাত্রশক্তির মানববন্ধন
16
ডিআইইউর ৩ নম্বর হলে মাদক সিন্ডিকেটের অভিযোগ, শিক্ষকও জড়িত থাকার দাবি
17
ডিআইইউ'র এলাকায় মাদকের বিস্তার: প্রশাসনে অভিযান চললেও গোপনে সক্রিয় অপচক্র
18
মনের যত্ন সবার আগে’ প্রজেক্টের প্রথম কর্মশালা উইনার আইডিয়াল স্কুলে সফলভাবে অনুষ্ঠিত
19
পবিপ্রবি জিয়া পরিষদের সম্পাদকের অভিনন্দন রফিকুল ইসলাম জামালকে
20
ডিআইইউ রংপুর বিভাগীয় ছাত্র সংগঠনের ‘চড়ুই ভাতি’ অনুষ্ঠিত
আমার এলাকার সংবাদ