নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩১ আগস্ট ২০২৬, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

২০ তম বর্ষপূর্তি উদযাপন করলো বিসিএস প্রশাসনের ২৫ তম ব্যাচ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩১ আগস্ট ২০২৬, ০৮:২৯ পিএম
২০ তম বর্ষপূর্তি উদযাপন করলো বিসিএস প্রশাসনের ২৫ তম ব্যাচ

আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা আয়োজনে ২০ তম বর্ষপূর্তি উদযাপন করেছেন বিসিএস প্রশাসনের ২৫ তম ব্যাচের কর্মকর্তারা৷ 

রোববার (৩০ আগস্ট) রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে এক বর্ণাঢ্য আয়োজনে এ বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে৷ 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন,  বাংলাদেশে রাজনীতি একটি কঠিন কাজ৷ আপনি যদি সারাজীবন একশটি ভালো কাজ করেন মানুষ সেটি ভুলে যায়৷ কিন্তু ভুলক্রমে একটি খারাপ কাজ করলে মানুষ তার জন্য সারাজীবন মনে রাখে৷ 

তিনি বলেন, অনেক সময় সরকারি কর্মকর্তারা রাজনীতিবিদদের চেয়েও জনগনের জন্য অনেক কাজ করতে পারে৷ আমি রাজনীতির অঙ্গনে বাধ্য হয়ে এসেছি৷ আমি চেষ্টা করছি সবসময় সঠিক কাজটি করার৷ 

প্রধানমন্ত্রীর মূখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার বলেন, 
গত ১৮ বছর আমলাতন্ত্রকে পরিকল্পিতভাবে ধ্বংস করে ফেলা হয়েছে৷ আমাদের কর্মকর্তাকে আওয়ামী, বিএনপি, জামায়াত ট্যাগ লাগিয়ে দিয়ে আমাদের ধ্বংস করা হয়েছে৷ সরকারের পট পরিবর্তনের সাথে সাথে আমাদের কর্মকর্তাদের ওপর একটা নির্যাতন শুরু হয়৷ আমরা তো চাকরি করতে এসেছি৷ ফুটপাতে ঘুরে বেড়াতে নয়৷ এই নির্যাতন পেতে কেউ চাকরিতে আসিনি৷ 

তিনি আরও বলেন, আমরা সবাই আমাদের মেধা শ্রম দিয়ে সব সরকারের সময় চাকরি করতে চেয়েছি৷ সরকার বিগত ১৮ বছর আমাদের প্রশাসনে বিভাজন সৃষ্টি করেছে৷ কিন্তু আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন সব কিছুর উর্ধে গিয়ে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে প্রশাসনকে ঢেলে সাজাতে হবে৷ আমরা সেভাবেই চেষ্টা করছি৷ 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-১ নুরজাহান খানম বলেন, “২৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে যে পারস্পরিক বন্ধন, সৌহার্দ্য ও সহমর্মিতা রয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। দীর্ঘ কর্মজীবনের নানা ব্যস্ততা ও প্রতিকূলতার মধ্যেও সহকর্মীদের প্রতি এই আন্তরিকতা ও বন্ধন অটুট থাকা সত্যিই অনুপ্রেরণাদায়ক। আমার বিশ্বাস, এই বন্ধন ভবিষ্যতেও আরও দৃঢ় হবে এবং সবাই একে অন্যের পাশে থেকে পেশাগত ও ব্যক্তিগত জীবনে এগিয়ে যাবেন। ২৫তম বিসিএসের সব কর্মকর্তা ও তাদের পরিবারের জন্য রইল আন্তরিক শুভকামনা। 

বিসিএস (প্রশাসন) ২৫তম ব্যাচের সভাপতি মো. সগীর হোসেন বলেন, “২৫তম বিসিএসের যেসব কর্মকর্তা এখনও বঞ্চিত রয়েছেন, তাদের বিষয়গুলো সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে দ্রুত পদোন্নতির ব্যবস্থা করবে বলে আমরা আশা করি। আমরা একটি নিগৃহীত ব্যাচ হিসেবে বিভিন্নভাবে বঞ্চনার শিকার হয়েছি। দীর্ঘদিনের সেই বঞ্চনা সত্ত্বেও আমরা কখনো দায়িত্ব পালনে পিছপা হইনি। বরং রাষ্ট্র ও জনগণের প্রতি আমাদের দায়িত্ববোধ থেকে প্রত্যেক কর্মকর্তা নিজ নিজ কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা ও যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। আমরা বিশ্বাস করি, অতীতের বঞ্চনার বিষয়গুলো বিবেচনায় নিয়ে যোগ্য ও বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে সরকার ন্যায়সংগত সিদ্ধান্ত নেবে।”

বিসিএস (প্রশাসন) ২৫তম ব্যাচের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, ২৫তম ব্যাচের কর্মকর্তারা বিভিন্ন সময়ে বঞ্চনার শিকার হয়েছেন। তারপরও আমরা আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে বিন্দুমাত্র পিছুপা হইনি। সম্প্রতি আমাদের ব্যাচের বেশ কিছু কর্মকর্তার পদোন্নতি হলেও ১০৫ জন কর্মকর্তা এখনও পদোন্নতি পাননি। আমরা তাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পদোন্নতির সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানাই। এর আগেও ২০১৮ সালে উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রেও আমরা বঞ্চিত হয়েছিলাম।
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা সচিব আবদুল খালেক, গণপূর্ত সচিব মো: ওবায়দুর রহমান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকার বিভাগীয় কমিশনার মো: মনিরুজ্জামান মিয়া, ঢাকার জেলা প্রশাসক মিজ ফরিদা খানম, গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূইয়াসহ বিসিএস ২৫ সহ বিভিন্ন ব্যাচের কর্মকর্তারা৷

কেএমএম

টিকে
1
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সেলিম মাহমুদ
2
‘ভুল তথ্য দিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে’: এডিসি শামীম
3
রিকশাচালকের ছদ্মবেশে পুলিশ, ১০০ ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী
4
জাতীয় ছাত্রশক্তির লাকসাম উপজেলা কমিটি ঘোষণা
5
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় দায় স্বীকার করে মুচলেকা; হলের সিট বাতিল
6
শিক্ষা বাজেটের অগ্রাধিকার পুনর্নির্ধারণ: মেধা বাঁচানোর শেষ সুযোগ
7
মেধাবীদের দেশ গড়ার কারিগর হওয়ার আহ্বান ডিসি ফরিদার
8
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা: ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
9
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা: ৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন
10
সাংবাদিক হত্যার হুমকির অভিযোগে ছাত্রদল, ছাত্র আন্দোলন ও বৈছাআ'র নিন্দা
11
মাহমুদুল হত্যায় প্লাবনের সংশ্লিষ্টতা থাকতে পারে: দাবি ডিআইইউ শিবিরের
12
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: থানায় জিডি
13
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: কিশোর গ্যাং নেতা প্লাবনকে শোকজ
14
৩০ বছরের অপেক্ষার অবসান, বেদে পল্লীর মানুষের পাশে ডিসি ফরিদা
15
সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষা নম্বর বৃদ্ধির প্রতিবাদে ববিতে জাতীয় ছাত্রশক্তির মানববন্ধন
16
ডিআইইউর ৩ নম্বর হলে মাদক সিন্ডিকেটের অভিযোগ, শিক্ষকও জড়িত থাকার দাবি
17
ডিআইইউ'র এলাকায় মাদকের বিস্তার: প্রশাসনে অভিযান চললেও গোপনে সক্রিয় অপচক্র
18
মনের যত্ন সবার আগে’ প্রজেক্টের প্রথম কর্মশালা উইনার আইডিয়াল স্কুলে সফলভাবে অনুষ্ঠিত
19
পবিপ্রবি জিয়া পরিষদের সম্পাদকের অভিনন্দন রফিকুল ইসলাম জামালকে
20
ডিআইইউ রংপুর বিভাগীয় ছাত্র সংগঠনের ‘চড়ুই ভাতি’ অনুষ্ঠিত
আমার এলাকার সংবাদ