নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩১ আগস্ট ২০২৬, ০৫:৫১ এ.এম
অনলাইন সংস্করণ

তামাকমুক্ত ঢাকা গড়তে কঠোর আইনের তাগিদ ডিসি ফরিদার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩১ আগস্ট ২০২৬, ০৫:৫১ এ.এম
তামাকমুক্ত ঢাকা গড়তে কঠোর আইনের তাগিদ ডিসি ফরিদার

তামাক ও পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে নগরবাসীকে সুরক্ষায় বিদ্যমান আইন কঠোরভাবে প্রয়োগের পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গবেষক ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।

তিনি বলেন, শুধু আইন থাকলেই তামাকমুক্ত নগর নিশ্চিত করা সম্ভব নয়। আইনের যথাযথ প্রয়োগ, নিয়মিত তদারকি, জনসচেতনতা এবং প্রমাণভিত্তিক কর্মপরিকল্পনার মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও কার্যকর করতে হবে।

সোমবার (৩১ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আর্ক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘তামাক-ধূমপানমুক্ত নগর’ শীর্ষক ৪৮ মাসের প্রকল্পের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ভিয়েতনামের অংশীদার বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

ফরিদা খানম বলেন, বিদ্যমান আইন থাকা সত্ত্বেও নগরীর বিভিন্ন গণপরিসরে প্রতিদিন অসংখ্য মানুষ পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছেন। এর সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে শিশু, নারী ও প্রবীণরা। ধূমপান না করেও অন্যের ধোঁয়ার কারণে স্বাস্থ্যঝুঁকিতে পড়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই গণপরিসরে ধূমপান নিয়ন্ত্রণে আইনের প্রয়োগ আরও জোরদার করা প্রয়োজন।

তিনি বলেন, চার ধাপে পরিচালিত কর্মভিত্তিক গবেষণা প্রকল্পটি স্থানীয় পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও শক্তিশালী করার সুযোগ তৈরি করবে। একই সঙ্গে স্থানীয় টাস্কফোর্সের সক্ষমতা বৃদ্ধি এবং গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে কর্মপরিকল্পনা প্রণয়ন তামাকমুক্ত নগর গঠনে কার্যকর ভূমিকা রাখবে।

তামাক নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের অবস্থান তুলে ধরে জেলা প্রশাসক বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ঢাকা জেলা প্রশাসন সবসময় আন্তরিক ও দৃঢ় অবস্থানে রয়েছে। ধূমপানমুক্ত আইন বাস্তবায়নে গণপরিসরে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও কঠোর তদারকি অব্যাহত থাকবে। পাশাপাশি জেলা ও স্থানীয় তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্সকে আরও সক্রিয় ও কার্যকর করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।

সিটি করপোরেশন, স্বাস্থ্য বিভাগ ও গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, স্থানীয় পর্যায়ের বাস্তবতা ও গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। এ ক্ষেত্রে সিটি করপোরেশন, স্বাস্থ্য বিভাগ এবং গবেষণা দলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নগরভিত্তিক পরিস্থিতি বিশ্লেষণ ও প্রয়োজনীয় নীতিগত উদ্যোগ গ্রহণে জেলা প্রশাসন সহযোগিতা করবে।

তিনি আরও বলেন, ‘প্রমাণভিত্তিক তথ্য ও সমন্বিত উদ্যোগই পারে একটি নগরকে টেকসইভাবে পরিবর্তন করতে। আমি বিশ্বাস করি, এই প্রকল্পের গবেষণালব্ধ ফলাফল ভবিষ্যতে তামাক নিয়ন্ত্রণে নীতিনির্ধারকদের জন্য একটি কার্যকর ও বাস্তবসম্মত রূপরেখা তৈরি করবে।’

অনুষ্ঠানে আর্ক ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ, দেশি-বিদেশি গবেষক ও অংশীদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, সিটি করপোরেশন ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান থেকে তামাকের ব্যবহার ও পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং গণপরিসরে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

1
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সেলিম মাহমুদ
2
‘ভুল তথ্য দিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে’: এডিসি শামীম
3
রিকশাচালকের ছদ্মবেশে পুলিশ, ১০০ ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী
4
জাতীয় ছাত্রশক্তির লাকসাম উপজেলা কমিটি ঘোষণা
5
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় দায় স্বীকার করে মুচলেকা; হলের সিট বাতিল
6
শিক্ষা বাজেটের অগ্রাধিকার পুনর্নির্ধারণ: মেধা বাঁচানোর শেষ সুযোগ
7
মেধাবীদের দেশ গড়ার কারিগর হওয়ার আহ্বান ডিসি ফরিদার
8
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা: ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
9
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা: ৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন
10
সাংবাদিক হত্যার হুমকির অভিযোগে ছাত্রদল, ছাত্র আন্দোলন ও বৈছাআ'র নিন্দা
11
মাহমুদুল হত্যায় প্লাবনের সংশ্লিষ্টতা থাকতে পারে: দাবি ডিআইইউ শিবিরের
12
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: থানায় জিডি
13
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: কিশোর গ্যাং নেতা প্লাবনকে শোকজ
14
৩০ বছরের অপেক্ষার অবসান, বেদে পল্লীর মানুষের পাশে ডিসি ফরিদা
15
সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষা নম্বর বৃদ্ধির প্রতিবাদে ববিতে জাতীয় ছাত্রশক্তির মানববন্ধন
16
ডিআইইউর ৩ নম্বর হলে মাদক সিন্ডিকেটের অভিযোগ, শিক্ষকও জড়িত থাকার দাবি
17
ডিআইইউ'র এলাকায় মাদকের বিস্তার: প্রশাসনে অভিযান চললেও গোপনে সক্রিয় অপচক্র
18
মনের যত্ন সবার আগে’ প্রজেক্টের প্রথম কর্মশালা উইনার আইডিয়াল স্কুলে সফলভাবে অনুষ্ঠিত
19
পবিপ্রবি জিয়া পরিষদের সম্পাদকের অভিনন্দন রফিকুল ইসলাম জামালকে
20
ডিআইইউ রংপুর বিভাগীয় ছাত্র সংগঠনের ‘চড়ুই ভাতি’ অনুষ্ঠিত
আমার এলাকার সংবাদ