নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ এ.এম
অনলাইন সংস্করণ

চা বিক্রেতার মেয়ের ডাক্তার হওয়ার স্বপ্ন, পাশে দাঁড়ালেন ডিসি ফরিদা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ এ.এম
চা বিক্রেতার মেয়ের ডাক্তার হওয়ার স্বপ্ন, পাশে দাঁড়ালেন ডিসি ফরিদা

রাজধানীর মধুবাগের ছোট্ট খুপরি ঘরেই বেড়ে ওঠা উম্মে সালমা। বাবা মিরাজ আলী চা বিক্রি করে সংসার চালান, আর মা নাজমা বেগম কাজ করেন মানুষের বাসাবাড়িতে। অভাব-অনটনের মধ্যেও পড়াশোনা চালিয়ে এবারের এসএসসি পরীক্ষায় A+ পেয়েছেন সালমা। স্বপ্ন ডাক্তার হওয়ার। কিন্তু কলেজে ভর্তি ও পড়াশোনার খরচ নিয়ে যখন অনিশ্চয়তা তৈরি হয়েছে, তখনই তার পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।

বুধবার (২ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে উম্মে সালমার হাতে আর্থিক সহায়তা তুলে দেন জেলা প্রশাসক ফরিদা খানম। একই সঙ্গে কলেজে ভর্তি ও পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে তাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সম্প্রতি উম্মে সালমার ভালো ফলাফল ও পরিবারের আর্থিক সংকটের বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়। প্রতিবেদনে উঠে আসে, এসএসসিতে A+ পেয়েও অর্থের অভাবে কলেজে ভর্তি নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন এই মেধাবী শিক্ষার্থী। বিষয়টি নজরে আসার পর তার পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন জেলা প্রশাসক।

উম্মে সালমার বাবা মিরাজ আলী চা বিক্রি করে সংসার চালান। তার স্ত্রী নাজমা বেগম মানুষের বাসাবাড়িতে কাজ করেন। দুজনের সামান্য আয়ে সংসারের খরচ মেটাতেই হিমশিম খেতে হয়। এর মধ্যেও মেয়ের পড়াশোনার খরচ চালিয়ে আসছিলেন তারা।

মিরাজ আলী বলেন, চা বিক্রি করে যে আয় হয়, তা দিয়ে সংসার চালানোই কঠিন। মেয়ের পড়াশোনার খরচ চালাতে অনেক কষ্ট করতে হয়েছে। মেয়ে এসএসসিতে A+ পাওয়ায় তিনি খুব খুশি। তবে কলেজে ভর্তি ও পরবর্তী পড়াশোনার খরচ কীভাবে চালাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। জেলা প্রশাসক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উম্মে সালমার মা নাজমা বেগম বলেন, তার মেয়ে ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী। তার স্বপ্ন ডাক্তার হওয়ার। তারা চান, মেয়ের পড়াশোনা যেন কোনোভাবেই বন্ধ না হয়। জেলা প্রশাসক পাশে দাঁড়ানোয় তারা অনেকটা আশ্বস্ত হয়েছেন।

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, অদম্য মেধা ও ইচ্ছাশক্তি থাকলে আর্থিক সংকট কোনো শিক্ষার্থীর স্বপ্ন পূরণের পথে বাধা হতে পারে না। উম্মে সালমা প্রতিকূলতার মধ্যেও এসএসসিতে A+ পেয়েছে, যা তার মেধা ও পরিশ্রমের প্রমাণ। তার ডাক্তার হওয়ার স্বপ্নের কথা জেনে আমরা তার পাশে দাঁড়িয়েছি। কলেজে ভর্তি থেকে শুরু করে পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সমাজের প্রতিটি মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থী যেন অর্থের অভাবে ঝরে না পড়ে, সে বিষয়ে নজর রয়েছে। উম্মে সালমার মতো শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। আমি আশা করি, সালমা তার স্বপ্ন পূরণ করে একদিন একজন ভালো চিকিৎসক হয়ে মানুষের সেবা করবে।

1
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সেলিম মাহমুদ
2
‘ভুল তথ্য দিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে’: এডিসি শামীম
3
রিকশাচালকের ছদ্মবেশে পুলিশ, ১০০ ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী
4
জাতীয় ছাত্রশক্তির লাকসাম উপজেলা কমিটি ঘোষণা
5
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় দায় স্বীকার করে মুচলেকা; হলের সিট বাতিল
6
শিক্ষা বাজেটের অগ্রাধিকার পুনর্নির্ধারণ: মেধা বাঁচানোর শেষ সুযোগ
7
মেধাবীদের দেশ গড়ার কারিগর হওয়ার আহ্বান ডিসি ফরিদার
8
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা: ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
9
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা: ৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন
10
সাংবাদিক হত্যার হুমকির অভিযোগে ছাত্রদল, ছাত্র আন্দোলন ও বৈছাআ'র নিন্দা
11
মাহমুদুল হত্যায় প্লাবনের সংশ্লিষ্টতা থাকতে পারে: দাবি ডিআইইউ শিবিরের
12
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: থানায় জিডি
13
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: কিশোর গ্যাং নেতা প্লাবনকে শোকজ
14
৩০ বছরের অপেক্ষার অবসান, বেদে পল্লীর মানুষের পাশে ডিসি ফরিদা
15
সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষা নম্বর বৃদ্ধির প্রতিবাদে ববিতে জাতীয় ছাত্রশক্তির মানববন্ধন
16
ডিআইইউর ৩ নম্বর হলে মাদক সিন্ডিকেটের অভিযোগ, শিক্ষকও জড়িত থাকার দাবি
17
ডিআইইউ'র এলাকায় মাদকের বিস্তার: প্রশাসনে অভিযান চললেও গোপনে সক্রিয় অপচক্র
18
মনের যত্ন সবার আগে’ প্রজেক্টের প্রথম কর্মশালা উইনার আইডিয়াল স্কুলে সফলভাবে অনুষ্ঠিত
19
পবিপ্রবি জিয়া পরিষদের সম্পাদকের অভিনন্দন রফিকুল ইসলাম জামালকে
20
ডিআইইউ রংপুর বিভাগীয় ছাত্র সংগঠনের ‘চড়ুই ভাতি’ অনুষ্ঠিত
আমার এলাকার সংবাদ